১৩ বছর পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


হিজলা প্রতিনিধি: দীর্ঘ ১৩ বছর পরে পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় বরিশালের হিজলা উপজেলায় ৩০ ডিসেম্বর সকাল দশটায় উপজেলার টিটি এন্ড ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় দুই ঘন্টা। এতে উপজেলার ৯২ টি স্কুল অংশগ্রহণ করেছে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৪২৯ এর মধ্যে ছেলে ১৪০ মেয়ে ২৮৯ অনুপস্থিত ৩৯ জন।
হল সুপার এর দায়িত্ব পালন করেন চিড়া খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন।কেন্দ্রে সামনে অভিভাবকদের নজরে পড়ার মতো উপচে পড়া ভিড়।
পরীক্ষা শুরু থেকেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার ও শিক্ষা অফিসার আব্দুল গাফফার সহ কেন্দ্র পরিদর্শনে ছিলেন।
অভিভাবকরা বলছেন করোনা মহামারীতে দুই থেকে আড়াই বছর প্রাথমিক শিক্ষার থমকে পড়েছে কাটিয়ে উঠতে সময় লাগবে।
একাধিক শিক্ষক বৃত্তি পরীক্ষা সম্পর্কে জানান অল্প সময়ের নোটিশে বৃত্তি পরীক্ষা নেয়ায় শিক্ষার্থীরা তেমন প্রস্তুতি নিতে পারেনি।
শিক্ষা অফিসার আব্দুল গাফফার জানান পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথেই প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সেভাবেই প্রস্তুতি নিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার বলেন বৃত্তি পরিষ্কার সম্পর্কে জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং হয়েছে সেই আলোকে আমরা কাজ করেছি।





