বরিশাল

হিজলায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ শে ডিসেম্বর বেলা ১০ টার সময় উপজেলা হলরুমে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার, এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, নৌপুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে, কোস্ট গার্ড আইসি, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, ধুলখোলা পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী, ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় বক্তরা উপজেলার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে বলেন অর্ধশত অবৈধ ইট ভাটা, ফসলী জমির মাটি কাটা, প্রতিনিয়ত চুরি, অবাধে মাদক বিক্রি, মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজি নানা বিষয় আলোকপাত করা হয়। তারা বলেন এ সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এখন ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলার আরো বিঘ্ন ঘটতে পারে।

এই বিভাগের আরও সংবাদ