ঝিনাইদহে ছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন


ঝিনাইদহ প্রতিনিধি: ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ খ্রি. অনুযায়ী তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত সদর উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে ফজর আলী গার্লস স্কুল এ- কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজর আলী গার্লস স্কুল এ- কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ।
উক্ত খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন ফজর আলী গার্লস স্কুল এ- কলেজের সহকারী শিক্ষক (শরীরচর্চা) সুরাইয়া বেগম ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬৪ জন ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদর উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপের বিজয়ী ও বিজিত ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার (অতিঃ দাঃ)মোঃ তানভীর হোসেন।





