বান্দরবান

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে তাল মিলিয়ে এগিয়ে চলেছে পার্বত্য জেলা বান্দরবান

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি:সৌর বিদ্যুতের সম্ভাবনা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন । পরে উপজেলা মিলনায়তন হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ এর সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর ।

এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, বান্দরবান সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল হক চৌধুরী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে তাল মিলিয়ে এগিয়ে চলেছে পার্বত্য জেলা বান্দরবান । তারই ধারাবাহিক এবার ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে । এখানে বিভিন্ন স্কুল কলেজ থেকে ১৭ টি স্টল মেলায় অংশগ্রহণ করেছে এবং তারা তাদের নিজেদের সকল প্রযুক্তি সবার সামনে তুলে ধরছে। অতিথিরা আশা করছে ভবিষ্যতেও পার্বত্য বান্দরবানের ছেলে মেয়েরা বিজ্ঞান ও প্রযুক্তিতে আরো ভালো কিছু করে পার্বত্য বান্দরবানের সুনাম সবার মাঝে ছড়িয়ে দেবে । এজন্য শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে তারা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ