ফরিদপুর

ফরিদপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে শিলা (১৪) নামে এক কিশোরী আত্মহত্যার ঘটনা ঘটেছে ।

আজ শনিবার (০৩ ডিসেম্বর) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় মিঠাপুর তালুকদার পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পিতা একই গ্রামের জাহাঙ্গীর তালুকদার।

এই বিভাগের আরও সংবাদ

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়,শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে শয়ন কক্ষের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শিলা।

পরিবারের লোকজন শিলাকে আড়ার সাথে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

আলফাডাঙ্গা থানর এসআই (নিঃ) বিনয় বাড়ৈ জানান, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের লক্ষে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ