অর্থনীতি

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

বাংলাদেশ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুসারে মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গত ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য গত ২৪ আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু করে সরকার। ওইদিন থেকে ব্যাংকের কার্যক্রমের প‌রিবর্তন আনা হয়। সকাল ৯টা থেকে ‌বিকেল ৫টা পর্যন্ত অফিস ও ব্যাংকের লেনদেন হয় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এদিকে, শীত মৌসুমকে সামনে রেখে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচির অনুমোদন দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ