চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল জব্দ


ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ধোবরা বাজার এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ১০৪ বোতল ফেন্সিডিল জব্দ করে (৫৯বিজিবি) এর টহল দল।
৫৯বিজিবি একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব তথ্যের ভিত্তিতে ০৩ নভেম্বর ২০২২ তারিখ রাত ৫টার সময় চকপাড়া বিওপির হাবিলদার মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৮৪ নং মেইন সীমান্ত পিলার হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধোবরা বাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ১০৪ বোতল ফেন্সিডিল এবং ০১টি মিনি ট্রাক (টাটা) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ফেন্সিডিল এবং মিনি ট্রাক এর সিজার মূল্য-১২,৪১,৬০০/- (বার লক্ষ একচল্লিশ হাজার ছয়শত) টাকা। জব্দকৃত ফেন্সিডিল এবং মিনি ট্রাক এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।





