আইন ও আদালত
খুলনা বার সভাপতিকে হাইকোর্টে তলব


খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। খুলনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যনালের সাবেক বিচারক (বর্তমান যুগ্ম জেলা জজ) নির্মলেন্দু দাশের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্ট এ আদেশ দেন।
মঙ্গলবার (১ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জালিলের হাইকোর্ট বেঞ্চের দেওয়া আদেশে তাদেরকে হাইকোর্টে হাজির হয়ে আগামী ২২ নভেম্বর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
তলবকৃত অপর দুই আইজীবী হলেন-শেখ নাজমুল হোসেন ও শেখ আশরাফ আলী পাপ্পু। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানীতে ছিলেন, ডেপুটি অ্যাটর্টি জেনারেল তুষার কান্তি রায়।





