টাঙ্গাইল

কালিহাতীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

জাহাঙ্গীর আলম, কালিহাতী: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে এলেঙ্গা সিএনজি শ্রমিক ইউনিয়ন অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ জহুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, এলেঙ্গা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, ট্রাক-শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্না সিকদার, শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুছা।

এই বিভাগের আরও সংবাদ