জবিতে লিফটের বেহাল দশায় শিক্ষার্থীদের ক্ষোভ


রিসাত রহমান, জবি প্রতিনিধি : সম্প্রতি জবির নতুন ভবনে পরিবহন অফিসের সামনের (৪ নং) লিফট নষ্ট হয়ে আছে ২১ দিনের অধিক সময় ধরে । ভীড় বেড়েছে অন্য লিফট গুলোতে।বাকি দুটি লিফটে ভীড় হওয়া কারণে লিফট যাতায়াত বিঘ্নিত হচ্ছে, সময়ও লাগছে বেশি। সকাল থেকে সারাদিনই থাকছে লম্বা লাইন। অনেকের ক্লাসরুমে প্রবেশে দেরি হচ্ছে।অনেকে পরিক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছে না সময়মত। ভীড় হওয়ার কারণে মেয়ে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে বেশি। ভীড়ের মাঝে ধাক্কাও সহ্য করতে হচ্ছে অনেকর।
ঠিক কতদিনে লিফট চালু হবে তা নিয়ে প্রশ্ন করলে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি জানান,” দ্রুতই লিফট চালু করার পরিকল্পনা রয়েছে। এই নিয়ে কাজ চলছে। লিফটটি চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন। সাথে ৭ টি লিফটের মধ্যে ৫টি লিফট চালু রাখার পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে আহ্বায়ক কমিটিও গঠন হয়েছে বলে জানান তিনি ।
লিফট অপারেটর বেলাল হোসেন জানান, লিফটটি ২১ দিনের বেশি সময় ধরে নষ্ট। নেই পর্যাপ্ত লিফটম্যানও। ৭ টি লিফটের জন্য মাত্র দুইজন লিফটম্যান।
লিফটম্যান নিয়োগ প্রশ্নে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি জানান, লিফটম্যান নিয়ে চিঠি দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিফট সংখ্যা ৭ টি। কিন্তু বর্তমানে সচল আছে মাত্র ৩ টি লিফট। ৮ হাজার শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ২টি মাত্র লিফট এবং অপরটি শিক্ষকদের ব্যবহারের জন্য। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের লিফট ৭তলা পর্যন্ত যায়। এরপর ১৩ তলা,পর্যন্ত সিড়িতে উঠতে হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকগণও ভোগান্তিরে পড়েন।
২১ দিনের অধিক সময় লিফট বন্ধ, অতি নিম্নমানের লিফট স্থাপন করায় পাশাপাশি এখনো সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা চান দ্রুত বিষয়টি সমাধান হোক।





