টাঙ্গাইল

কালিহাতীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে ফজলুল হক (৬২) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ির শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত মোঃ ফয়েজ উদ্দিন সরকারের ছেলে।

নিহতের বড়মেয়ে মনি আক্তার জানান, গত বুধবার সকালে তাঁর বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে বাড়িতে ফিরে আসে ফজলুল হক। তারপর থেকে তার সাথে কোন কথা বা যোগাযোগ হয়নি। তবে এ সময় মা ছোট বোন সনি আক্তারের স্বামীর কর্মস্থল চাঁদপুরে ছিলো।

প্রতিবেশী হাবিবের স্ত্রী শরিফা জানান, শুক্রবার দুপুরে সবজি কেনার জন্য যাই। এসময় বাড়ির গেইট, বারান্দার গ্রীল, ঘরের দরজা সবই খোলা তবে ভেজানো (চাপানো) ছিলো। ডাকতে ডাকতে দরজা ফাঁকা করে উত্তর পাশের খাটে ফ্যান চললেও খাটে কেউ ছিলো না। দক্ষিণ পাশের বিছানার সাথে ডান পা লাগানো ও বাম পা ঝুলানে ছিলো।

নিহতের মামাতো ভাই মো. সোলায়মান এবিষয়ে আলাপকালে তিনি জানান, এভাবে আত্মহত্যা হতে পারেনা। সঠিক ও সুষ্ঠু তদন্ত হওয়া জরুরী।

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ও তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে। একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ