কুবি সায়েন্স ক্লাবের নতুন নেতৃত্বে আমান-জাহিদ


কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ২০২২-২৩ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্লাবের সমন্বয়ক সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, সভাপতি শাখাওয়াত শাওন ও সাধারণ সম্পাদক এমডি নুরুল মোস্তাফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
রসায়ন বিভাগের ১১তম বর্ষের শিক্ষার্থী আমান উল্লাহকে সভাপতি ও একই ব্যাচের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জাহিদ হোসেন ইভানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে।
এতে সহ-সভাপতি হিসেবে আছেন মাহাবুবুর রহমান (গণিত ‘১১), ফাহিম আহমেদ ( আইসিটি ‘১১), তনিমা আফরিন (পদার্থ ‘১১) ও খায়রুল বাশার (পদার্থ ‘১১)।
যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে আছেন মেসবাহ উদ্দিন আফ্রিদি (পদার্থ ‘১১), নাজমুল হাসান (গণিত ‘১২) ও কাউসার হোসাইন (সিএসই ‘১২)। এছাড়া কোষাধ্যক্ষ দিদারুল আলম (রসায়ন ‘১৩), দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন (আইসিটি ‘১৩) সহ বিভিন্ন পদে আছেন আরো ২৬ জন সদস্য।





