সরিষাবাড়ী টাউন কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ


এস এম হাসু, স্টাফ রিপোর্টার: ধর্ম মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থায়নে জামালপুরের সরিষাবাড়ী টাউন কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে শিমলা বাজারস্থ হাফেজিয়া মাদ্রসার সামনে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন।
এ সময় সরিষাবাড়ী টাউন কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি ও সরিষাবাড়ী টাউন বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ ,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইফুল ইসলাম, মশিউর রহমান, সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, সরিষাবাডী হাফিজিয়া মাদ্রাসার খতিব মাওলানা হাফেজ মোঃ শহিদুল্লাহ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সরিষাবাড়ী টাউন কবরস্থানের কোষাধক্ষ্য আবদুল হান্নান হিরন, সদস্য বাবুল হক পিন্টু,শাহানশাহ শাহান, সরিষাবাড়ী টাউন বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ সহ ধর্মপ্রাণ মুসলিগণ উপস্থিত ছিলেন।





