আইন ও আদালত

আদালতের নতুন সময়সূচি নিয়ে বৈঠক বিকেলে

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও বিদ্যুৎ খরচ কমানোর চিন্তায় বর্তমানে দেশের সব আদালতের সময়সূচি পূর্ণ নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্যে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। এতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশগ্রহণ করবেন।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের নতুন সময়সূচি নির্ধারণের জন্য ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, এর আগে গতকাল সোমবার (২২ আগস্ট) বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই বিভাগের আরও সংবাদ