গভীর শ্রদ্ধায় ইবিতে শোকদিবস পালন


যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি: পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন ও আওয়ামী সমর্থিত শিক্ষকরা। এছাড়াও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের নবগঠিত শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোমবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জাতীয় পতাকা অর্ধনমন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান শোকাবহ কালো পতাকা উত্তোলনের করেন। এসময় , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া’সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, হল প্রশাসন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বেলা ১০টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোক র্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), শাপলা ফোরাম, বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, কর্মকর্তা সমিতি, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, ইবি ল্যাব স্কুল এন্ড কলেজ, ইবি প্রেসক্লাব, ইবি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় প্রমুখ।
দিবসটি উপলক্ষে এ দিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।





