শ্রীনগরে কোলাপাড়া ইউপি চেয়ারম্যান বাবু’র দায়িত্ব গ্রহন উপলক্ষে আলোচনা সভা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম বাবু’র দায়িত্ব গ্রহন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রোববার সকালের দিকে কোলাপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কোলাপাড়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, সমাজসেবক হাজী আব্দুল মাবুদ, রাশেদুল ইসলাম রোমেল, মাঝি আলমগীর, মোশারফ হোসেন মিলন, মোহামুদ আলী চমক, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম, যুবলীগ নেতা মুনছুরুল হাসান কুতুব, আতাহার হোসেন, শেখ শাহিন, প্রমুখ। এ সময় স্থানীয় ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেলো ইউপি নির্বাচন-২০২১’র দ্বিতীয় ধাপে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো. রফিকুল ইসলাম বাবু বিজয়ী হন। তার প্রতিদ্ব›িদ্ব চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট (ঘোড়া প্রতীক) ভোট গননায় কারচুপির অভিযোগ এনে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেন। এতে ফলাফল ঘোষনা স্থগিত করা হয়। পরে আইনী জটিলতা নিষ্পত্তি শেষে প্রায় ৯ মাস পর গত ১১ আগস্ট মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুল কোলাপাড়া ইউপি’র নির্বাচিত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুকে শপথ বাক্য পাঠ করান।





