চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ গ্রেফতার ১

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৪ নং ওয়ার্ডের দারিয়ারপুর হাতাপাড়ার চাঁপাইনবাবগঞ্জ হইতে রাজশাহী মহাসড়কের পাশে মেসার্স মাসরুফা স্টীল এন্ড ওয়েল্ডিং ওয়ার্কশপ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১২৯ বোতল ফেন্সিডিল সহ মোঃ করিম (২৭) কে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদসুট্টি তোলা গ্রামের মোঃ সামসুদ্দিন ও মর্জিনা বেগমের ছেলে।
র্যাব-৫ একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫, এর একটি অপারেশন দল ১০ আগস্ট ২০২২ ইং তারিখ বেলা ১১.৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৪ নং ওয়ার্ডের দারিয়ারপুর হাতাপাড়া সাকিনস্থ চাঁপাইনবাবগঞ্জ হইতে রাজশাহী মহাসড়কের পাশে মেসার্স মাসরুফা স্টীল এন্ড ওয়েল্ডিং ওয়ার্কশপ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্ব্বে্ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ফেন্সিডিল-১২৯(একশত উনত্রিশ) বোতল, (খ) মোবাইল ফোন-০১টি এবং (গ) সীমকার্ড-০১(এক)টি সহ আসামী ১। মোঃ করিম (২৭), পিতা- মোঃ সামসুদ্দিন, মাতা- মোছাঃ-মর্জিনা বেগম, গ্রাম- সেলিমাবাদসুট্টি তোলা,থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।
তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়।





