আইন ও আদালত

জ্বালানির মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জ্বালানি তেল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইউনুছ আলী আকন্দ আজ এ রিট দায়ের করেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে জানান রিট দায়েরকারী আইনজীবী।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গত ৫ আগষ্টের গেজেট স্থগিত ও বাতিল চাওয়া হয়েছে। জ্বালানি সচিব, জ্বালানি উপ-সচিব ও বিইআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ