ভর্তি পরিক্ষাকে কেন্দ্র করে ইবিতে ছাত্রলীগের স্বাগত মিছিল


ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতিতে ‘ক’ ইউনিটের ভর্তি পরিক্ষায় নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে পৃথক পৃথক ভাবে স্বাগত মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (৩০ জুলাই) বেলা ১টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় জিয়া মোড় এলাকা থেকে আনন্দ মিছিল বের করে মিজানুর রহমানের অনুসারীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন জোবায়ের, বাঁধন, নিশাত’সহ শতাধিক নেতাকর্মীরা।
অপরদিকে, ফয়সাল সিদ্দিক আরাফাতের অনুসারীরা দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন এলাকায় জড়ো হয়ে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় কামরুল হাসান, বিপুল খান, রানা, তুহিন, ওয়াসিফ’সহ দেড়শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আনন্দ মিছিল বের করে শাখা ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা।





