চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


ফেরদৌস সিহানুক শান্ত ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ডালিম আলী(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শামীম(৩০)নামে আরও একজন। সোমবার(২৫ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার সহাড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডালিম আলী উপজেলার সদাশিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও আহত শামীম একই গ্রামের দুরুল হোদার ছেলে শামীম(৩০)
স্থানীয়রা জানান, রাত সোয়া ৮ টার দিকে ডালিম ও শামীম মোটরসাইকেলে জেলা শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। সহাড়াতলা নামক স্থানে পৌঁছালে সোনামসজিদ থেকে আশা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থেই মারা যায় ডালিম। আর আহত শামীমকে এলাকাবাসী উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।





