আইন ও আদালত

ছুটি শেষে খুলছে সুপ্রিম কোর্ট

ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও অবকাশকালীন ছুটি শেষে বুধবার বসছেন সুপ্রিম কোর্ট। গত ৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ বন্ধ ছিল।

বুধবার (২০ জুলাই) সকাল থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারিককাজ।

এই বিভাগের আরও সংবাদ

তাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ২০ জুলাই থেকে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার নিয়ে হাইকোর্টের ৫০টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চ গঠন করে প্রধান বিচারপতির দেওয়া নির্দেশনার নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করছি যে, বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।’

নোটিশে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে। এসব বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২০টি একক বেঞ্চ।

এই বিভাগের আরও সংবাদ