ক্যাম্পাস

ইবির ইংরেজী বিভাগের নয়া সভাপতি ড. রাসিদুজ্জামান

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী তিন বছরের জন্য এই নিয়োগদান করেছেন।

সোমবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মেহের আলী সভাপতির পদ থেকে অব্যাহতি চাওয়ায় গত শনিবার (১৬ জুলাই) ড. মেহের আলী কে অব্যাহতি প্রদান করে তদস্থলে নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান কে স্থলাভিষিক্ত করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে আরও জানা যায়, তিনি এই দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। পাশাপাশি ইংরেজী বিভাগের সাবেক সভাপতি ড. মোহাঃ মেহের আলী দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ