গোপালপুরে নগদাশিমলা ইউনিয়নে প্রধানমন্ত্রী ঈদ উপহার বিজিএফ এর চাল বিতরণ


মো. নুর আলম, গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে ২২/২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী ঈদ উপহার সারাদেশে ন্যায় ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ১৭৮৭ জন পরিবারের মাঝে বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে, ৭, ৮, ৯ জুলাই নগদা শিমলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, নগদা শিমলা ইউনিয়নের বাসীদের মধ্যে ১০ কেজি হারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নদ্দা শিমলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল, মহিলা কাউন্সিলর রেহেনা খাতুন, ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. ইউসুফ আলী, ৬ নং ওয়ার্ডের মেম্বার মো. আজহার আলী, আরো উপস্থিত ছিলেন অন্যান্য মেম্বার বৃন্দ ও উপকারভোগীরা।





