ক্যাম্পাস
রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত


নারায়ণগঞ্জে অবস্থিত রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের (আরপিএসইউ) নবম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (০৭ জুলাই ২০২২) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপন করা হয়েছে।
কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জনাব আবু আলম মো. শহীদ খান প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় সভাপতি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. স্বপন কুমার সাহা, রেজিস্ট্রার জনাব সরকার হীরেন্দ্র চন্দ্র এবং বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারপারসন ও শিক্ষার্থীবৃন্দ।





