বান্দরবান

বান্দরবানে সেনা তত্ত্বাবধানে হেডম্যান সম্মেলন অনুষ্ঠিত

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় বান্দরবান সদর জোনের সার্বিক তত্ত্বাবধায়নে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে বান্দরবান জেলার সকল হেডম্যানের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ জুন বৃহস্পতিবার সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের মিলনায়তনে বান্দরবান জেলার অধীনস্থ সাতটি উপজেলার তথা সকল জোনের আওতাধীন হেডম্যান বৃন্দদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোমাং সার্কেল চীফ জনাব উ চ প্রু চৌধুরী, এছাড়াও সকল জোনের জোন কমান্ডার মহোদয়, অত্র রিজিয়নের অফিসার্স বৃন্দ, হেডম্যানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সেনাবাহিনী দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো কাজের অগ্রভাগে সেনাবাহিনীর অবদান উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পার্বত্য অঞ্চলেও সেনাবাহিনীর অবদান অপরিহার্য । সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এই সম্মেলন।

এই বিভাগের আরও সংবাদ