টাঙ্গাইল

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা ফরহাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসারফ হোসেন খান ফরহাদ (৮০) শুক্রবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে শনিবার (২৫ জুন) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় পাইকড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কালিহাতী উপজেলার সাবেক কোম্পানি কমান্ডার বীর কাজি আশরাফ হুমায়ূন ভাঙ্গাল।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু, পাইকড়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আলতাফ হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও সংবাদ