ক্যাম্পাস
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ইবিতে কর্মশালা অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার বাস্তবায়ন কমিটির আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার “খাদেমূল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ” ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, সদস্য ও সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম, সদস্য ও আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য-সচিব ও উপ-হিসাব পরিচালক মিন্টু কুমার বিষ্ণু।





