বরিশাল

হিজলায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যেগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮ টার সময় উপজেলার শ্রীপুর গ্রামের ভাঙ্গা স্কুল থেকে মিছিলটি বের হয়ে খুন্না বাজার এসে মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এডঃ দেওয়ান মনির হোসেন, গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শাহে আলম বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল সরদার, যুবদল নেতা মতিন তালুকদার, মাহাতাফ সিকদার, আমির হোসেন বাগা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার, হিজলা সরকারী কলেজ ছাত্রদলে আহবায়ক গাজী ছাইদুল ইসলাম প্রমূর্খ।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়াও উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহর অনুসারীরা উপজেলা সদর বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।

এই বিভাগের আরও সংবাদ