ক্যাম্পাস
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


রিসাত রহমান, জবি প্রতিনিধি: বুধবার(৮ জুন ২০২২) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আইকিউএসি এর আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইকিউএসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিসোর্চ পার্সন হিসেবে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরের মহাব্যবস্থাপক (যানবাহন) জনাব শাকিল মেরাজ এবং উপ-মহাব্যবস্থাপক জনাব আনোয়ারুল হক। দিনব্যাপী ট্রেনিংএ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।





