অর্থনীতি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

গতদিনের ধারাবাহিকতায় বুধবারও বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০৬ দশমিক ৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৬ কোটি ১৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার।

এই বিভাগের আরও সংবাদ

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৭৮টির এবং ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ ৪৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ