দেশজুড়ে
টানা ১২ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হিলি প্রতিনিধিঃ- টানা ১২ দিন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর আজ থেকে আবারো হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে । আজ সোমবার দুপুর দেড়টায় পেঁয়াজ বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে আমদানি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পেঁয়াজ আমদানি কারক নুর আলম বাবু।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর আলম বাবু জানান, ভারত থেকে টানা ১২ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সর্বশেষ গেলো ২৯শে মার্চ এই বন্দর পেঁয়াজ আমদানি হয়েছিলো এরপর লোকসানের আশঙ্কায় এই বন্দর দিয়ে কোন পেঁয়াজ আমদানি হয়নি। আমদানি স্বাভাবিক হবার ফলে বাজারে পণ্যটির দাম স্বাভাবিক থাকবে।



