ক্যাম্পাস

স্বাস্থ্যসচেতনতার স্লোগান নিয়ে জবি শিক্ষার্থীর ৪৭০ কিঃমিঃ সাইক্লিং

রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ স্বাস্থ্য সচেতনতায় দিন দিন সাইক্লিং এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। দেশজুড়ে বিভিন্ন সাইক্লিং গ্রুপ গুলো বছরব্যাপী নানা ইভেন্ট করে থাকে। সাউথ ঢাকা সাইক্লিং ক্রস কান্ট্রি রাইড ২০২২ এর আয়োজনে ‘সুস্থ সবল জাতি গড়তে সাইক্লিং হোক ঘরে ঘরে’ স্লোগানে সাউথ গত ২৯ মার্চ ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ৪৭০ কিঃমিঃ সাইকেল চালিয়ে ২ এপ্রিল কুয়াকাটা সমুদ্র সৈকতে পৌছায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মুসলেহ হোসেন, ১১তম ব্যাচের জাকির হোসেন অভি ও ১৪তম ব্যাচের শাহ মোহাম্মদ শরফুদ্দীন শশী সহ মোট ৮ জনের একটি দল।

এদের মধ্যে দুই জন মাঝ পথ থেকে ফিরে যায় এবং ৬ জন সম্পূর্ণ পথ পাড়ি দেয়। শরফুদ্দীন শশী বলেন, আমরা চলার পথে যাত্রাবিরতিতে অত্র এলাকার মানুষের সাথে স্বাস্থ্য সচেতনতায় সাইক্লিং গুরুত্ব তুলে ধরি। অনেকে আমাদের এ দীর্ঘ পথ পাড়ি দেওয়া দেখে উৎসাহিত হয়, আগ্রহ প্রকাশ করে। আল্লাহর রহমতে আমরা সুস্থভাবে এসডিসি ক্রস কান্ট্রি রাইড ২০২২ সমাপ্ত করি। সাইকেল চালিয়ে এদীর্ঘ পথ পাড়ি দেওয়াকে তরুণ সমাজ ইতিবাচক দৃষ্টিতে দেখছে।

এই বিভাগের আরও সংবাদ