নান্দাইলে দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন


এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ বাক্যপাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১ ঘটিকায় নান্দাইলে সাব-রেজিস্ট্রার অফিস মাঠে উক্ত শপথ বাক্যপাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির শপথ বাক্যপাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আজহারুল ইসলাম খাঁন সিদ্দিক।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, বাংলাদেশ আওয়ামীলী নান্দাইল উপজেলা শাখার সাবেক সাধারণ সরাফউদ্দিন ভূইয়া, জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,আচার গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ,মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী , নান্দাইল পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইল সভাপতি হাবিবুর রহমান, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি এ কে কাদের মাহমুদ প্রমুখ।
এসময় নান্দাইল সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির ১৬ জন সদস্যদের মাঝে রেজিস্টার খাতা ও একটি করে ডায়েরি ও কলম উপহার দেওয়া হয়।



