জাতীয়

একদিনে শনাক্ত ৭২ জন, মৃত্যু ২

দেশে গত ২৪ ঘণ্টায় ৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন। একইসময়ে নতুন করে দুইজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৭৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন পুরুষ ও একজন নারী। তারা রাজশাহী ও খুলনা বিভাগের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এই বিভাগের আরও সংবাদ