দেশজুড়ে
শাহজাদপুরে বালুর ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুরে বালুর ট্রাক চাপায় জহিরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ (১৩ মার্চ) রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার খুকনী মন্ডল পাড়া বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জহিরুল ইসলাম (৬৫) খুকনী ইউনিয়নের মোঃ জালাল প্রামাণিকের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনায়েতপুর থানায় পুলিশ।তবে ঘাতক ট্রাক ও ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
স্থানীয়রা বলেন, বালু বুঝাই ট্রাকটি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এনায়েতপুর থানার তদন্তকারী অফিসার মোঃ সুজিত জানান, নিহত জহুরুল( ৬৫) কে খাজা ইউনুস আলীর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।



