ট্রাক চাপায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত, আহত ৪


পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর টু মঠবাড়িয়া রুটে ট্রাকের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোতে থাকা এক যাত্রী নিহত ও আরো চার যাত্রী আহত হয়েছেন। জানাযায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাটটার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা মীর আমিনুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় এক জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় আহতদের আগেই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে আহত ৪ জনের মধ্যে ৩জনই গুরুতর আহত হয়েছে।
শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক বলেন, আজ (শুক্রবার) সন্ধ্যার দিকে একটি ট্রাকের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে স্পর্টেই একজন মারা গেছে। এসময় অটোতে থাকা আরো ৪/৫ জন যাত্রীতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আর পিরোজপুর সদর থানার ওসি আ.জা.মো মাসুদুজ্জামান জানান, মৃত ব্যক্তি মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক হোসেন। ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মোঃ আরিফকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঐ এলাকার একজন অটোচালক মশিউর রহমান জানান, আমাদের এই (পিরোজপুর টু মঠবাড়িয়া) রুটে সড়ক দূর্ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে সুধু মাত্র সড়কে গাছ ও বিদ্যুতের খাম্বা থাকার কারণে। আমরা চালকরা দ্রুত এগুলো অপসারণের দাবি জানাই।



