অর্থনীতি

পুঁজিবাজারে কিছুটা বেড়েছে সূচক ও লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ১ হাজার ৫০৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬৩ কোটি ৯৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪২ কোটি ৮৪ লাখ টাকার।

এই বিভাগের আরও সংবাদ

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৭ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে।

রোববার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, দর কমেছে ১৫১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ২৯ পয়েন্ট। এদিন সিএসইতে ৪২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ