অর্থনীতি

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

এদিন বেলা ১০টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯৭৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৭২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬২৯ পয়েন্টে।

এই বিভাগের আরও সংবাদ

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭০টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৪টির। অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪২৫ পয়েন্টে অবস্থান করছে।

এই বিভাগের আরও সংবাদ