ক্যাম্পাস
জাবিতে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ‘ ইউনিটের ৭ এবং ৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন করে ২০ এবং ২১ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার সময় সূচি অপরিবর্তিত থাকবে।
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





