ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার


নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুরঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার মধ্য বালিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি জিআর, ৬ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী মোঃ আরিফ হোসেন কে এএসআই কমল চন্দ্র সিকদার গ্রেফতার করে।
অপরদিকে উপজেলার পাড়েরহাট এলাকায় একটি সিআর-৭৮/২০ মামলার আসামী মোঃ মহারাজ কে এসআই মোঃ মাজহারুল ইসলাম গ্রেফতার করে। এস আই মোঃ মাজহারুল ইসলাম রিপোর্টারকে জানান, পাড়েরহাটের কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রাতে সাজাপ্রাপ্ত আসামি মহারাজ কে গ্রেফতার করা হয়।
এএসআই কমল চন্দ্র সিকদার জানান, অপর আসামি মধ্য বালিপাড়া এলাকা থেকে রাত ১ টার দিকে গ্রেফতার কর হয়। দুই আসামিকে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




