দেশজুড়ে
ধামরাইয়ের শৈলান ইউনুসিয়া এতিমখানায় ” শেখ রাসেল দিবস” পালিত


রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার অদূরে ধামরাই উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ট প্রাপ্ত এতিমখানা শৈলান ইউনুসিয়া এতিমখানার এতিম শিশুদের মাঝে কেক ও মিষ্টি বিতরণের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ১৮ই অক্টোবর -২০২১ খ্রীস্টাব্দ, ৫৭তম জম্মদিন উপলক্ষে প্রথমবারের মতো “শেখ রাসেল দিবস” পালন করা হলো।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাইয়ের সুযোগ্য ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী মহোদয়,সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, এতিমখানার সভাপতি, সেক্রেটারি, শিক্ষকমণ্ডলী ও এতিম খানার ছাত্র -ছাত্রীবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।




