পূজা মন্ডপে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বীরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন


রনজিৎ সরকার রাজ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশে পূজা মন্ডপে প্রতিমা ভাংচুর,বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নি সংযোগ, সংখ্যালঘু সনাতন মানুষদের খুন, আহত করার প্রতিবাদে দুস্কৃতিকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিজয় চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন রায়ের আহ্বানে দেড় ঘন্টাব্যাপী বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইশ্বর চন্দ্র রায়, শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়, কাহারোল উপজেলার সভাপতি যোগেশ চন্দ্র রায়, মহাজোটের প্রধান উপদেষ্টা সুরেন চন্দ্র রায়, খানমামা শাখার সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী, বোচাগঞ্জ শাখার দেবেন্দ্র নাথ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ওগোপাল দেবশর্মা, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ উপজেলা শাখার সভাপতি কার্তিক ব্যানার্জী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের সাধারণ সম্পাদক দিঙ্কর রাহা বাপ্পি। এসময় বাংলাদেশ হিন্দু মহাজোটের জাতীয় হিন্দু মহাজোট কাহারোল ও খানসামা শাখা , বাংলাদেশ হিন্দু বৌদ্ধ -খ্রিষ্টান এক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখা, ব্রাক্ষণ সংসদ বীরগঞ্জ শাখা, বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান উপজেলা ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



