আইন ও আদালত

দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পরই জামিন পেলেন স্বাস্থের সাবেক ডিজি

নমুনা পরীক্ষা ও চিকিৎসার খরচ বাবদ টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদকের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে গত ৫ অক্টোবরও তিনি আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন; কিন্তু বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় শুনানি হয়নি। এ সময় বিচারক তাকে বৃহস্পতিবার আদালতে আসার জন্য বলেন। এরপর তার আইনজীবী আত্মসমর্পণের আবেদন তুলে নেন।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী আবুল কালাম আজাদ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। যাদের মধ্যে রয়েছেন- রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ