অর্থনীতি

সূচকের পতনে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

এ সপ্তাহের বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৬৭৩ ও ১৫৮২ পয়েন্টে।

এই বিভাগের আরও সংবাদ

এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ২০৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮২ পয়েন্ট কমে ২১ হাজার ১৫৭ পয়েন্টে অবস্থান করছে।

এই বিভাগের আরও সংবাদ