আইন ও আদালত

সব অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশ হাইকোর্টের

সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি ও প্রেস কাউন্সিলকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) একটি রিটের শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন। এদিন রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু আদালতে শুনানি করেন।

গত ৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে সংবেদনশীল সংবাদসহ যে কোনও খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ওই দুই আইনজীবী।

এই বিভাগের আরও সংবাদ

রিটে উল্লেখ করা হয়, সম্প্রতি রাজধানীতে ২১ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়। এ নিয়ে দেশের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়, যা অগ্রহণযোগ্য। কিন্তু এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিটিআরসি কিংবা প্রেস কাউন্সিল কোনও ব্যবস্থা নেইনি। তাই অনলাইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক নৈতিক নীতিমালা প্রণয়ন জরুরি। এছাড়া অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোর রেজিস্ট্রেশন করা জরুরি।

এই বিভাগের আরও সংবাদ