রাজধানী

ডিএনসিসিতে চার দিনে ১৮১৬৮ টন বর্জ্য অপসারণ

কোরবানি ঈদের আগের দিন থেকে চার দিনে ১৮ হাজার ১৬৮ টন পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৫ জুলাই) ডিএনসিসির জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলা বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহৃত যানবাহন মোট ৩ হাজার ৫৩৭টি ট্রিপে এসব বর্জ্য অপসারণ করে।

সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, গত বছরের ঈদুল আজহার চেয়ে এবার ৭ হাজার টন বেশি বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়েছে। ২০২০ সালে ২ হাজার ৮০৮টি ট্রিপে মোট ১১ হাজার ৯৩৬ টন বর্জ্য অপসারণ করেছিল ডিএনসিসি।

ঈদের আগের দিন ৫৯০ ট্রিপে ৩ হাজার ৪৮৭ টন বর্জ্য, ঈদের দিন ১ হাজার ২০২টি ট্রিপে ৫ হাজার ৬৬৪ টন বর্জ্য, দ্বিতীয় দিন ১ হাজার ১৩২টি ট্রিপে সর্বাধিক পাঁচ হাজার ৭২৮ টন বর্জ্য অপসারণ করা হয়। এছাড়া তৃতীয় দিনে ৬১৩টি ট্রিপে তিন হাজার ২৯৯ টন বর্জ্য অপসারণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ