নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় কটুক্তিকারী নূর আলম নামের ওই আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। রোববার সকালে কোটচাঁদপুরের ফুলবাড়িয়া বাজারে এলাকাবাসী ও ওয়ার্ড বিএনপির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বলুহর ইউনিয়ন মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, মজিবার রহমান, শরিফুল ইসলামসহ অন্যান্যরা। মানববন্ধনে বলুহর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের শতাধিক নারী, পুরুষ, শিশু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সেসময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মী নূর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে নানান ধরণের কটুক্তি ও অশালীন মন্তব্য করছে। অভিযুক্ত নূর আলমকে নিয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। এসময় কটুক্তিকারী নূর আলমের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com