শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ আলী, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com