ঠাকুরগাঁও প্রতিনিধি: ২০২৬ - ২৭ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণের মাঝে বিনামূল্যে গম বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মাজেদুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম সহ আরো অনেকে।
উল্লেখ্য, প্রণোদনার আওতায় এ কর্মসূচিতে ১৩০ জন কৃষক কে বিনামূল্যে ২০ কেজি করে গম বীজ এবং ৩৫ কেজি ইউরিয়া,১৮ কেজি এমওপি ও ২০ কেজি করে টিএসপি সার দেয়া হয়েছে। এসব কৃষকরা বীজ উৎপাদন করবে এবং নিজেরা উদ্যোক্তা হয়ে উচ্চ ফলনশীল জাত উতপাদন করতে পারে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com