মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,অভিযানে মোঃ সুমন (৩৫) পিতা: মোঃ ময়েন উদ্দিন, সাং-হলুদবিহার, ইউনিয়ন বিলাশবাড়ী,থানা-বদলগাছী,জেলা-নওগাঁকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com